গোপালগঞ্জে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। তামজিদ আহমেদ(২০)নামে ওই ক্রিকেটার ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলোয়ার। সে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিকলা গ্রামের ইমাম আলির ছেলে।সে ঢাকায় থেকে ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির নিয়মিত থেলোয়ার হিসাবে খেলে আসছিল।

তিন দিনের প্রিতি ক্রিকেট ম্যাচ চলছিল গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে।আজ বুধবার(৩১ মে)ছিল ম্যাচের দ্বিতীয় দিন।উত্তর আর পূব আকাশে তখন কারো মেঘ করেছিল। ছিল হাল্কা বাতাসও।টসে জিতে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নামে। ফিল্ডিং এ ছিল ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলোয়াররা। দু’এক ফোটা বৃষ্টি পড়তে শুরু করেছে। আর এক বল খেলে খেলাটি বন্ধ করবে এমন সিদ্দান্ত ছিল কর্তৃপক্ষের। কিন্ত, আর আগেই হঠাৎ করেই বজ্রপাত ঘটে মাঠের মধ্যে।সবাই যে যার মতো করে উবুড় হয়ে শুয়ে পড়ে। কিন্তু, পরে সবাই দৌড়ে সাজ ঘরের দিকে দৌড় দিলেও তামজিদ উপুড় হয়েই শুয়ে ছিল। সতির্থরা গিয়ে তাকে উঠিয়ে দেখে সে আহত।তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিতসক তাকে মৃত ঘোষনা করে।

খেলোয়ার সেতু ও সবুজ জানায়, আজ বুধবার(৩১ মে)দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত হলে সে মারাত্মক আহত হয়। তাকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ওই টিমের সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের একটি প্রিতি ম্যাচের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ আবাহনি ক্রিকেট একাডেমির সাথে তার দল ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলা চলছিল। এসময় তামজিদ ফিল্ডিং করার সময় বজ্রপাত ঘটে।

এ ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিনরক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন সহ ক্রিড়াঙ্গনের লোকজন হাসপাতালে ছুটে যান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর