বিপিএল ফুটবলে বাংলাদেশ পুলিশ-এর জয়

Bangladesh Police wins in BPL football

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে গোপালগঞ্জ ভেন্যুর খেলায় ক্রিস্টিয়ান কায়াকৌ ও মোহাম্মদ শেখ বাবুলের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

আজ বুধবার বিকাল ৪ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দুই দল আক্রমণাত্মক খেলা শুরু করে। খেলার প্রথমার্ধের ৩ মিনিটে বাংলাদেশ পুলিশের ক্রিস্টিয়ান কায়াকৌ গোল করে দলকে এগিয়ে দেন। খেলার ১৮ মিনেটে সুদি আব্দুল্লাহ গোল করে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান। খেলার ২৬ মিনিটে ক্রিস্টিয়ান কায়াকৌ নিজের ২য় গোল করে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে এগিয়ে দেন। খেলা ৪৪ মিনিটে মোহাম্মদ শেখ বাবুল গোল করলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হলে খেলতে থাকে মুক্তিযোদ্ধা। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলে গোল বঞ্চিত হয় মুক্তিযোদ্ধা। তবে খেলা শেষ হবার অতিরিক্ত সময়ে মোহাম্মদ শেখ বাবুল নিজের ২য় গোল করলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ।

১৭ ম্যাচে ৭ জয় ও ৪ ড্র এর সাথে ৬ পরাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নাম্বরে বাংলাদেশ পুলিশ। আর সমান ম্যাচ খেলে ৩ জয় ও ২ ড্র এর সাথে ১২ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ তম স্থানে মুক্তিযোদ্ধা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর