শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

Distribution of sports goods to educational institutions and clubs

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ক্রীড়া পরিদপ্তরের অর্থায়ণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নার্গিস রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০টি ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাথী আক্তার, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, রামশীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন বালা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।

এর আগে নার্গিস রহমান উপজেলা পরিষদ চত্ত¡রে বসে জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন।
এ সময় শিক্ষক নেতা ও কমলকুঁড়ি বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর