শেখ কামাল ২য় বাংলাদেশ আন্তঃউপজেলা যুব গেমস এর উদ্বোধন

Inauguration of Sheikh Kamal 2nd Bangladesh Inter Upazila Youth Games

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ আন্তঃ উপজেলা যুব গেমস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এ গেমসের আয়োজন করে।

আজ বুধবার সকালে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

immage 1000 02 4

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিওএ-এর উপ সচিব এবং স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারন সম্পাদক ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম বি সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমন ইসলাম বক্তব্য রাখেন।

immage 1000 03

জেলার ৩টি ভ্যেনুতে মোট ৮টি ইভেন্টে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার ৪ শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করছে। জেলার অনুর্দ্ধ-১৭ বয়সের ছেলে-মেয়েরা ফুটবল, কাবাডি,আরচ্যারী, টেবিল টেনিস, সাঁতার, এ্যাথলেটিকস, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এসব প্রতিযোগিতা শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, সুইমিংপুল এন্ড জিমনেসিয়াম এবং শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর