বিশাল গাড়িবহর নিয়ে মাগুরায় সাকিব আল হাসান

Shakib Al Hasan in Magura with a huge convoy

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মাগুরার প্রবেশদ্বার গড়াই সেতু থেকে সাকিব আল হাসানকে বরণ করলো মাগুরাবাসী। বিশাল গাড়িবহরে করে সাকিব আল হাসানকে মাগুরা শহরে নিয়ে আসেন ভক্ত ও দলের নেতাকর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সড়কপথে ঢাকা থেকে এলাকায় পৌঁছান তিনি।

গড়াই সেতু থেকে ১২ কিলোমিটার পথের দুপাশে তাকে দাঁড়িয়ে স্বাগত জানান এলাকাবাসী। এ সময় সাকিব আল হাসানের গাড়ির সঙ্গে কয়েকশ গাড়ির একটি বহর তাকে শহরের জামরুলতলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নিয়ে আসে।

সাকিবের সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকজন ক্রিকেটারও রয়েছেন। বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে ক্রিকেটার রনি তালুকদারকে। এ ছাড়া সঙ্গে দেখা গেছে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন অপুকেও।

সাকিবের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে রওনা হন বিশ্বসেরা এ অলরাউন্ডার । গড়াই সেতু এলাকায় সাকিবকে অভ্যর্থনা জানায় জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না থাকায় দলে সাকিবের মনোনয়নপত্র নেওয়াকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছিলেন মাগুরার আওয়ামী লীগের অনেক নেতা। তবে মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে দলের পক্ষ থেকে সাকিব আল হাসানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, রবিবার (২৬ নভেম্বর) বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। মাগুরা-১ আসনে মনোনয়ন পান ক্রিকেটার সাকিব আল হাসান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর