গোপালগঞ্জে যুগান্তরের রজত জয়ন্তী উৎসব পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, মুক্তিযোদ্ধা আবুল বাশার, কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হক, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহিন, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুব হোসেন সারমাত, প্রেসক্লাবের সভাপতি জুবায়ের হোসেন, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস,এম, নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

immage 1000 02

এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, বিজনেস বাংলাদেশের সলিল বিশ্বাস মিঠু, সময় টিভির জয়ন্ত শিরালী, প্রথম আলোর নতুন শেখ, কালের কন্ঠের প্রসূন মন্ডল, আরটিভির আব্দুল্লাহ আল মামুন, মাছরাঙা টেলিভিশনের সাবেত হোসেন, চ্যানেল এস’র কাজী মাহমুদ, দেশ টিভির জাবেরুল ইসলাম, নাগরিক টিভির আশিক জামান অভি, এশিয়ান টিভির সৈকত হোসেন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, বাসসের প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, স্বদেশ প্রতিদিনের নুর ইসলাম শেখ প্রমুখ।

এ সময় বক্তারা যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর