গোপালগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে নারীর মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ওই অজ্ঞাত নারী মুকসুদপুর রেল স্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিল। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ৮২৭ আপ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারী নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, ইতোমধ্যে রাজবাড়ী রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর