নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করা হচ্ছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় গোপালগঞ্জ শহরের পৌরপার্কে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচী শুরু করা হয়।পরে সেখানে “এসো হে বৈশাখ”গান গেয়ে পহেলা বৈশাখকে বরন করে নেয়া হয়।
এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা পরিবেশন করে সংগীত, নৃত্য ।
এছাড়া শিশু একাডেমির আয়োজনে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

পরে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে সকাল পৌনে ৯টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ।

এছাড়াও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংস্কৃতিক সংগঠন, গনমাধ্যম কর্মি ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।পরে পৌর পার্কের অনুষ্ঠিত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
এছাড়াও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনভর নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরন করে নেয়।
