২০২৩ সালের পর দীর্ঘ বিরতি শেষে আবারো গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যু হিসেবে বিপিএলের পঞ্চম আসর বসছে এখানে।
আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় ব্রাদাস ইউনিয়ন ও সিটি ক্লাবের ম্যাচের মধ্য দিয়ে গোপালগঞ্জে শুরু হচ্ছে এবারের আসার। খেলা উপলক্ষে স্টেডিয়ামে চলছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। প্রস্তুত করা হয়েছে মাঠ ও গ্যালারী। এছাড়া এ মাঠে ফেডারেশন কাপের ম্যাচও অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস এম জাহিদুল হক কচির সাথে কথা হলে তিনি শুক্রবারের খেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।
সূচী অনুযায়ী এবারের বিপিএল ও ফেডারেশন কাপের মোট ২০টি ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হবে।