গোপালগঞ্জে অবৈধ ভাবে বালু বিক্রির দায়ে পাঁচজনআটক

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে অবৈধভাবে বালু বিক্রির দায়ে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু কেঁটে বিক্রির অভিযোগে তাদেরকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরীফ এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, বর্নি বাওড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে শহরের মান্দারতলা এলাকায় বিক্রি করা হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে মান্দারতলা এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এবং সংশোধিত আইন-২০২৩ অনুযায়ী চারজনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর