কাশিয়ানীতে ৭১-টিভির ১৫ বছরে পদার্পণ উদযাপন

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

দমে না, থামে না’—এই শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভি’ তার ১৪ বছর পূর্তি উদযাপন ও ১৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার (২১ জুন) দুপুর ১২ টায় কাশিয়ানী প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা’র অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোঃ আম্মার মিয়া অসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মো. গোলাম মোস্তফা মোল্যা। কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবকরা অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে বক্তারা একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চ্যানেলটি বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে একাত্তর টেলিভিশন মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

‘দমে না, থামে না’—এই মূলমন্ত্রটি কেবল স্লোগান নয়, বরং এটি সত্য অনুসন্ধানী সাংবাদিকতার এক দৃঢ় অঙ্গীকার। ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে একাত্তর টেলিভিশন আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক নুরে বুরহান লিটন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, দৈনিক নতুনদিন পত্রিকা’র কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মোঃ পান্নু সিকদার, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি মোঃ জামাল শেখ, দৈনিক আজকালের খবর পত্রিকা’র প্রতিনিধি আল ইমরান, দৈনিক কালের সমাজ পত্রিকা’র প্রতিনিধি মোঃ সোহান শেখ, সাংবাদিক লিমন ইসলাম ও মোঃ রবিন হোসেনসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর