টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
টুঙ্গিপাড়ায় উপজেলা পরিষদের সামনের হেলিপ্যাডে ম্যারাথনের উদ্বোধন হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন, যশোর সেনানিবাসের সদস্যরা ম্যারাথনটি পরিচালনা করেন।

টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাড থেকে ম্যারাথনটি শুরু করে ৫ কিলোমিটার অতিক্রম করে আবার সেখানে এসেই শেষ হয়। নারী-পুরুষ নির্বিশেষে অন্তত ২ হাজার প্রতিযোগী এ ম্যারাথনে অংশ নেন। পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার আবু বক্কর শেখ, দ্বিতীয় স্থান অধিকার করেন তুহিন শেখ ও তৃতীয় স্থান অধিকার করেন মোঃ শাহিন। নারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার সেতু বিশ্বাস, দ্বিতীয় স্থান অধিকার করেন চিতলমারীর আবিদা এবং তৃতীয় স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার রাজলক্ষ্মী বাইন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ, সহ সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন সালেহ আহমেদ জাকি, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর