Home গোপালগঞ্জ সংবাদ জাতির পিতার সমাধিতে মোংলা বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে মোংলা বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে মোংলা বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

আজ বৃহস্পতিবার বেলা ২টায় তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, সচিব কালাচাঁদ সিংহ, কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম, প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ওবন্দরের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতাসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী গত ২৫ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here