গোপালগঞ্জে মাদক ও মাদক বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে এক হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এসময় মাদক, মাদক বিক্রির ও একটি মোটরসাইকেলসহ নাইমুরকে আটক করা হয়। এ সময় তাঁর সাথে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে যান।

এসআরবি জানায়,এ ঘটনায় আটক ও পলাতক দুজনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর