৯ চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় সভা 

9 Exchange Meetings as Chairman Candidates

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান প্রার্থীরা মত বিনিময় সভায় মিলিত হন।

বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে ইউনিয়েনের চরগোবরার শহীদ গোলজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় ইউনিয়নের  ৯ জন চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা অংশগ্রহন করেন।

মত বিনিময় সভায় বক্তারা গোবরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল এর কর্মকালীন সময়ে তাঁর বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন।আগামী নির্বাচনে যাতে কোন বির্তকিত ব্যক্তি ইউনিয়নের চেয়ারম্যান হতে না পারে সে দিকে সজাগ দৃস্টি রাখার আহবান জানান তারা।বক্তারা এলাকাবাসীদের উদ্দেশ্য করে আরো বলেন, আমরা ৯ জন চেয়ারম্যান প্রার্থী আজ এক মঞ্চে আপনাদের সামনে হাজির হয়েছি। মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম যাকে নমিনেশন দিবে আমরা তাঁর হয়ে কাজ করবো। আর যদি উন্মুক্ত নির্বাচন হয় তবে আপনারা যাকে মনোনিত করবেন তাকে সাথে নিয়ে আপনাদের জন্য কাজ করে যাব। তবে জন বিরোধী এবং আওয়ামী বিরোধী কোন শক্তি ক্ষমতায় আসতে না পারে সে দিকে সজাগ থাকতে হবে।  

মত বিনিময় সভায় চেয়াম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী, সদর থানা যুবলীগের সহ-সভাপতি মুন্সী রফিকুল ইসলাম শামিম, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, মুন্সী কামুরজ্জামান কামরুল, 

মিকাইল হোসেন চৌধুরী, মাহাবুব আলী মোল্লা, মোঃ মঈন উদ্দিন এবং স্থানীয় মুরব্বি মুন্সী নুরুল ইসলাম এবং চৌধুরী আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর