কোটালীপাড়া পৌরসভা নির্বাচনী শো-ডাউন

Show-down in Kotalipara Municipal Elections

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনী শো-ডাউন করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি, বর্তমান মেয়র কামাল হোসেন শেখ।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোডাউন বের করে কর্মী-সমর্থকেরা। শোডাউনটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি, বর্তমান মেয়র শেখ কামালের পক্ষে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও লিফলেট প্রদর্শন করে। এ শোডাউনে কয়েক হাজার কর্মী সমর্থকেরা অংশ নেন।

immage 1000 01 14

এসময় মনোনয়ন প্রত্যাশি বর্তমান মেয়র কামাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে কোটালীপাড়া পৌরসভাকে স্মার্ট হিসাবে গড়ে তুলতে চাই। আমি যদি মনোনয়ন পেয়ে নির্বাচিত হই তাহলে কোটালীপাড়া পৌরসভাকে একটি অধুনিক পৌরসভা করতে সব ধরনের কাজ করবো।

immage 1000 02 9

উল্লেখ্য,আগামী ২০ মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১৬ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য তাদের জীবন বৃত্তান্ত দলের কাছে জমা দিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর