গোপালগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মাঝে সহায়তা প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৭৭টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার(০৭ অক্টোবর)বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

পরে ৭৭টি পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৬ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৩ হাজার টাকা তুলে দেয়া হয়। এছাড়া চাউল সহ শুকনো খাবারের প্যাকেট তুলে দেয়া হয়।

immage 1000 02 7

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শেখ জোবায়ের আহমেদ,উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যয় মাত্র এক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার চারটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এরপর থেকে খোলা আকাশের নিচে বসবাস করে আসছে পরিবারগুলো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর