বিভিন্ন আয়োজনে গোপালগঞ্জে উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রথমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় উদীচী জেলা সংসদ গোপালগঞ্জ কার্যালয়ের সামনে  মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ মন্ডল প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও গোপালগঞ্জ উদীচীর সভাপতি নাজমুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় উদীচী শিল্পীবৃন্দ জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন।

পরে সেখান থেকে জেলা শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অফিস কার্যালয়ে গিয়ে শেষ করে।

আনন্দ শোভা যাত্রায় গোপালগঞ্জ উদীচীর সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজুসহ জেলা উদীচীর নেতৃবৃন্দ ও শিল্পীরা অংশ গ্রহণ করেন। এছাড়া জেলার কোটালীপাড়া ও রঘুনাথপুরে উদীচী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে।     

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর