Home নির্বাচন-২০২৫ নির্বাচনী কৌশল নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বসবেন শেখ হাসিনা

নির্বাচনী কৌশল নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বসবেন শেখ হাসিনা

নির্বাচনী কৌশল নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বসবেন শেখ হাসিনা

আওয়ামী লীগ আশঙ্কা করছে যে, শেষ মুহূর্তে হয়তো জাতীয় পার্টি কারো প্ররোচণায় নির্বাচন থেকে সরে যেতে পারে। আর জাতীয় পার্টি যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগের কৌশল কি হবে এবং যেকোনো মূল্যেই যেন নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় সেই কৌশল ঠিক করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠক ডেকেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গতকালও একই বিষয় নিয়ে আওয়ামী লীগের শীর্ষ মহলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়ে যে, শেষ মুহূর্তে হয়তো জাতীয় পার্টি কারো প্রলোভনে বা প্ররোচণায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে।

এ রকম পরিস্থিতি আওয়ামী লীগের করণীয় কি হবে তা পর্যালোচনা করা হয়। তবে গতকালের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন যে, জাতীয় পার্টি যদি শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরেও দাঁড়ায় তাহলেও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here