Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে অনুমোদনহীন ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

গোপালগঞ্জে অনুমোদনহীন ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

গোপালগঞ্জে অনুমোদনহীন ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

গোপালগঞ্জে অনুমোদহীন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৬টি ভাটা মালিককে ২৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার(১৭ জানুয়ারী)সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া ও চরপুকুরিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এই জরিমানা করেন।

immage 1000 03 6

ইট ভাটাগুলো হলোঃ কেকানিয়া গ্রামের মেসার্স আর আর বি ব্রিকস, মেসার্স এস কে বি ব্রিকস, মেসার্স লাল পরি ব্রিকস, চরপুকুরিয়া গ্রামের মেসার্স মেঘণা ব্রিকস, মেসার্স স্টার ব্রিকস ও মোসার্স পাভেল ব্রিকস।

ভ্রাম্যমান আদালতের বিচারক রন্টি পোদ্দার বলেন, যে ইট ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে, সেগুলোর কোন অনুমোদন ছিলনা।বিনা অনুমোতিতে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে।এদের একাধিকবার নোটিশ করা হলেও তারা বৈধভাবে ব্যবসা না করায় অভিযান চালিয়ে ৬টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে এবং ৬ মালিককে ২৩ লক্ষ টাকা জরিমানা করা করা।

immage 1000 04 3

গোপালগঞ্জ জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ,ব্যাটেলিয়ন আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here