Home গোপালগঞ্জ সংবাদ বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা

রূপপুর পাওয়ার প্রজেক্ট শেষ করতে পারাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বুধবার(১৭ জানুয়ারী) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের মূল গোল রূপপুর পাওয়ার প্রজেক্ট। সেটা শেষ করতে পারাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করি। তাও প্রায় শেষের কাছে। সুতরাং এটাও পারব। আর্মি ও সিভিলিয়ান মিলিতভাবে এটাকে পরিচালনা করছি। 

স্মার্ট বাংলাদেশ গড়া প্রসঙ্গে মন্ত্রী ইয়াফেস বলেন, স্মার্ট বাংলাদেশ বানাবো আর ইলেক্ট্রিসিটি দিতে পারবো না এটা প্রশ্নই ওঠেনা। ২০২৪ সালে প্রায় ২৪০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করবো। এছাড়া আমরা নিউক্লিয়ার নিয়ে কাজ করছি। এর চাইতে বড়স্মার্ট আর কি হতে পারে। বঙ্গবন্ধু কন্যা স্মার্ট বাংলাদেশ পরিচালনা করার জন্য যে যোগ্য মানুষ সেটা ওনার চিন্তা থেকেই বোঝা যায়। এটার খরচ হবে এক লক্ষ ১৪ হাজার কোটি টাকা। বাংলাদেশে এত বড় প্রকল্প আজ পর্যন্ত হয় নাই। এটাকে শেষ করতে পারলে বাংলাদেশ স্মার্ট না স্মার্টেস্ট দেশ হয়ে যাবে।

এরআগে মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here