Home গোপালগঞ্জ সংবাদ জাতীয় প্রেসক্লাব এবং আগরতলা (ভারত) প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

জাতীয় প্রেসক্লাব এবং আগরতলা (ভারত) প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

জাতীয় প্রেসক্লাব এবং আগরতলা (ভারত) প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব এর সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্তের তত্ত্বাবধানে আগরতলা (ভারত) প্রেসক্লাবের সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় আগারতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারন সম্পাদক রমাকান্ত দে সহ জাতীয় প্রেসক্লাব ও আগারতলা (ভারত) প্রেসক্লাবের ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।

পরে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স এডমিন ভবন নিরক্ষিত পরিদর্শক বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন জাতীয় প্রেসক্লাব এর সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও আগারতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারন সম্পাদক রমাকান্ত দে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here