গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ছাত্রলীগ নেতা নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় বি.এম তন্ময় (২০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। 

শনিবার রাত ১১ টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল-টুঙ্গিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। রবিবার সকাল সাড়ে ৯ টায় পৌর ঈদগাহ ময়দানে নিহতের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত তন্ময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গিমাডাঙ্গা গ্রামের ফায়েক বিশ্বাসের ছেলে। মেধাবী এই ছাত্রলীগ নেতা গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরিক্ষায় অংশ নিয়েছিলেন।

নিহতের ফুফাতো ভাই তরিকুল ইসলাম জানান, ডুমুরিয়া ইউনিয়নের রাত্রিকালীন ক্রিকেট খেলা শেষে একটি মোটর সাইকেলে তিনজন বাড়ির দিকে রওনা দেন। তাড়াইল-টুঙ্গিপাড়া সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।তখন পিছনে বসে থাকা ছাত্রলীগ নেতা তন্ময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন গুরুতর আহত হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করে বাকি দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহম্মেদ আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর