বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার মহাপরিচালকের শ্রদ্ধা 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোঃ হোসাইন আল মোরশেদ।

বুধবার(১০ এপ্রিল) বেলা ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। 

এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহান সাদি, গোপালগঞ্জের যুগ্ন পরিচালক মোহাম্মদ আবু জাফর ছিদ্দীক, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে এনএসআইয়ের নতুন মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর