মুকসুদপুরে সাহিত্য সাময়িকীর মোড়ক উম্মোচন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মুকসুদপুর(গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারীর সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাহিত্য সাময়িকীর বার্ষিক স্মরণিকা ‘স্বপ্নের অগ্রযাত্রা’ মোড়ক উম্মোচন করা হয়েছে। আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে মুকসুদপুর উপজেলার বাটিকামারিতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুহাম্মদ ফিরোজ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন।
সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন।
খায়রুল বাকী শরীফের সঞ্চলনায় ওই সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পাল, সিনিয়র শিক্ষক সাফায়েত ঢালী, সহকারি শিক্ষা অফিসার নবীন রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ খন্দকার মাহবুবুর রহমান ইমন, সহ.সভাপতি রেজাউল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সহসাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফ, আকমাল হোসেন হিরু, বজলুর রহমান, আক্তারুজ্জামান বাবলু, ইমরান হোসেন পলাশ, সুজন রায়, সাইফুল ইসলাম কায়েস, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম প্রমুখ। মোড়ক উম্মোচনের পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমরা একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে ভুমিকা রাখার অংশ হিসেবে আমাদের অন্যান্য মানবিক কর্মকান্ডের পাশাপাশি প্রতিবছরই একটি প্রকাশনা অব্যহত থাকবে এই প্রকাশনায় গত এক বছরের কর্মকর্সতা সহ এলাকার কবি সাহিত্যিক লেখকদের একটি সম্মিলনি করার প্রচেষ্টা অব্যহত রবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর