চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে দোষীদের বিচারের দাবীতে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হরিজন সম্প্রদায়ের সদস্যরা।

তারা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে প্রায় দুই ঘন্টা অবস্থান নিয়ে আন্দোলন করে।পরে প্রশাসনের হস্তক্ষেপে বেলা ৩টার দিকে এ অবস্থান কর্মসূচী উঠিয়ে নেয়া হয়।

হরিজন সম্প্রদায়ের লোকজন জানায়, গতকাল বুধবার রাত ১২ টার দিকে হরিজন সম্প্রদায়ের সাধারন সম্পাদক খোকন জমাদ্দার(৪৫)শারিরীক অসুস্থতা নিয়ে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।সেখান থেকে তাকে ওই সময়েই শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে ওই ব্যক্তির সঠিক চিকিৎসা দেয়া হয়নি বলে তার স্বজন ও সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেন। তারা জানান, তারা চিকিতসকদেরকে বারবার বলেছেন এখানে চিকিতসা না হলে তারা বাইরে নিয়ে যাবে।তাতেও চিকিতসকেরা সায় দেয়নি বলে তার স্বজনেরা অভিযোগ করেন।

আজ বৃহস্পতিবার দুপর ১টার দিকে তাকে চিকিৎসকেরা মৃত ঘোষনা করলে স্বজন ও সম্প্রদায়ের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দোষী চিকিৎসকদের শাস্তির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করে।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, রোগীর চিকিতসায় কোন ক্রুটি হয়নি। ঈদের সময় চিকিতসক সংকট ছিল এঠা স্বীকার করে তিনি বলেন রাতে সিনিয়র চিকিতসক ডিউটিতে ছিল। তিনি তার সাধ্যমত চিকিতসা দিয়েছেন।তবে ওই ব্যক্তির মৃত্যুতে তিনি দুথ প্রকাশও করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর