Home গোপালগঞ্জ সংবাদ জাতির পিতার সমাধিতে তিন দেশের বিচারপতির শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার সমাধিতে তিন দেশের বিচারপতির শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার সমাধিতে তিন দেশের বিচারপতির শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটানের হাইকোর্টের বিচারপতি।

আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় টঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পৃথকভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি শ্রদ্ধা জানান।

Bangaladesh Nepal Bhutan Chief Justice at BB Mazar Phoo 0607.06.2024

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং প্রার্থণা করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য নিখে স্বাক্ষর করেন। এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ কামরুল হাসান, পুলিশ সুপার আলবেলী আফিফা,বিচার বিভাগের বিচারকগন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bangaladesh Nepal Bhutan Chief Justice at BB Mazar Phoo 0107.06.2024

পরে এক প্রতিক্রীয়ায় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বন্ধুপ্রতিম দেশ ভূটান ও নেপাল আমাদের অনেক সহযোগীতা করেছে। আমারা বন্ধুত্বপূর্ণ এ দেশ দু’টিকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here