ডাচ্ বাংলা ব্যাংকের টাকা লুট মামলার প্রধান আসামী জাল টাকা সহ গোপালগঞ্জে গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগ‌ঞ্জে প্রায় আড়াই লাখ জাল টাকা, নগদ প্রায় ৪ লাখ টাকা ও একটি প্রাইভেটকার সহ দুই জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে ও তুরাগ থানা এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের বুথ ভেঙ্গে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামী মো.হাবিবুর রহমান(৪০)ও একই গ্রামের ফকিরকান্দি এলাকার নওশের আলী শেখের ছেলে রিপন শেখ বাটু(৩৭)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মীর মো. সাজেদুর রহমান জানান, গতকাল শুক্রবার(২৫ অক্টোবর)রাতে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব সংলগ্ন গোপালগঞ্জ টেলিকম এর সামনে এবং সদর হাসপাতালের কাছে জনসাধারন জাল টাকা সহ মো.হাবিবুর রহমান ও রিপন শেখ বাটুকে আটক করে।

পরে পুলিশকে খবর দিলে সদর থানর উপ-পরিদর্শক বিপ্লব কুমার দাস-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই জনকে গ্রেফতার করে।এ সময় ‍পুলিশ বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব সংলগ্ন গোপালগঞ্জ টেলিকম এর সামনে থেকে গ্রেফতারকৃত মো.হাবিবুর রহমানের কাছ থেকে ২ লাখ ৪১ হাজার জাল টাকা ও নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার এবং একটি সাদা রংয়ের প্রাইভার কার জব্দ করা হয়। এছাড়া রিপন শেখ বাটুর কাছ থেকে ২ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা জানান, মো. হাবিবুর রহমান ২০২৩ সালে তুরাগ থানা এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের বুথ ভেঙ্গে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামী। এছাড়া গ্রেফতারকৃতদের নামে তুরাগ ও গোপালগঞ্জ সদর থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এ (বি) ধারায় মামলা হয়েছে। মামলা নং-৩১, তারিখ-২৬/১০/২০২৪ ইং।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর