গোপালগঞ্জে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির, জেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন।

immage 1000 02

এর আগে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিভিন্ন স্তরের মানুষের অংশ গ্রহণে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ করান।

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সরকারি শিশু পরিবার ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য এবং সংগীত প্রশিক্ষকরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর