গোপালগঞ্জে নার্সসহ নতুন করে ২০ জনের করোনা শনাক্ত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট : :

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে নার্সসহ ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪২ জনে।

আজ শুক্রবার (৫ জুন) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ৮ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ ও মুকসুদপুর উপজেলায় ২ জন রয়েছেন।

তিনি আরো জানান, জেলা থেকে মোট তিন হাজার ২১৮ জনের নমুনা পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। বাকীদের মধ্যে ১২০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১২১ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে জেলায় ২২২ করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ৫৬ জন, কাশিয়ানী উপজেলায় ৫৬ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩৫ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৪৬ জন রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর