ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না–সেলিমুজ্জামান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম),
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

ব্যক্তি স্বার্থে কেউ যেন বিএনপিকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সচেতন থাকা এবং যেকোন মূল্যে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধায় গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে ঘরে বসে থাকা যাবে না। কেউ যেন বিএনপির এবং আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তি পছন্দ থাকলেও দলীয় যেকোনও সিদ্ধান্ত মেনে নিতে ধানের শীষের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত ৩১ দফাকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে, এর মাধ্যমেই মানুষ জানতে পারবে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে দেশ কীভাবে পরিচালিত হবে এবং উন্নয়নের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে এবং সমগ্র উপজেলায় ধানের শীষের যত নেতাকর্মী আছে, আমাদের সবার সামনে একটি লক্ষ্য থাকতে হবে, আমাদের যেকোনও মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনও বিকল্প নেই।

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মো. মিলন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর