গোপালগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রথম দিনে ৯টি ইলিশ জব্দ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে গোপালগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯টি ইলিশ জব্দ করা হয়েছে। এসব মাছের মোট ওজন ১ কেজি ৭০০ গ্রাম।

আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মালো পাড়ায় নদীর ঘাটে একটি নৌকা থেকে এসব মাছ জব্দ করা হয়। অভিযানের সময় মাছ বা নৌকার মালিকের সন্ধান মেলেনি।

অভিযানে জব্দ হওয়া ইলিশ গুলো পরবর্তীতে স্থানীয় গোবরা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।অভিযান পরিচালনা করেন  গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে এবং এর আওতায় গোপালগঞ্জ জেলার নদ-নদীতে ২৫ অক্টোবর পর্যন্ত মৎস্য শিকার নিষিদ্ধ থাকবে। আমরা জেলার সকল হাট-বাজারে নজরদারি বাড়িয়েছি যাতে কোন ইলিশ মাছ বিক্রি না হয়। এই অভিযান আগামী ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত চলবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর