পালাল ব্যবসায়ী, ৬০ কেজি জাটকা গেলো এতিমখানায়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

অভিযান টিম দেখে বিক্রি নিষিদ্ধ জাটকা রেখে দৌড়ে পালাল ব্যবসায়ী।পরে ৬০ কেজি জাটকা উদ্ধার করে ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২ ডিসেম্বর)দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে এ ঘটনা ঘটেছে।

immage 1000 05

টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, জাটকা ইলিশ মাছ সংরক্ষণ কার্যক্রম চলছে।এ সময় এ ধরা, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।এরমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নতুন বাজার এলাকার জাটকা ইলিশ বিক্রি হচ্ছে।  মৎস্য কার্যালয়ের লোকজন সেখানে গেলে প্রায় ৬০ কেজি জাটকা মাছ রেখে দৌড়ে পালিয়ে যায় বিক্রেতা। তখন সেগুলো জব্দ করে উপজেলা নিয়ে এসে ইউএনও আল-আমিন হালদারের  নির্দেশে চারটি এতিমখানায় বিতরন করা হয়। ইলিশ মাছ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর