গোপালগঞ্জে গরু চোরদের পিকআপ ভ্যানে আগুন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে গরু চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যান গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।

আজ বুধবার ভোর রাত ৩ টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন,  সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রাম থেকে গরু চুরি করে একটি সাদা রং এর পিকআপ গাড়িতে উঠায়।পরে আবার আরেকটা আনতে গেলে গরুর মালিক টের পেয়ে যায়।তখন গরুর মালিকের  চিৎকার শুনে এলাকাবাসি মিলে তাদের তাড়া করে। পরে চোর চক্রের সদস্যরা নকড়িরচর থেকে পিকআপ ভ্যানে করে  পারকুশলী হয়ে সিলনা বাজার পালাতে যায়। কিন্তু সিলনা বাজারের ব্রিজ ভাংগা থাকায় গাড়িটি দূর্ঘটনার স্বীকার হয়ে রাস্তার পাশে খাদে পড়ে  এবং  বিস্ফোরণ হয়ে গাড়িটিতে আগুন লেগে যায়। তবে, এ সময়  গরু চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর