Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কমপাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরন

গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কমপাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরন

গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কমপাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরন

এবার গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাট‌ালিয়ান অ‌ফিস কমপাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরন ঘটিয়েছে দু‌র্বিত্তরা।গত ৫দিনে এ নিয়ে তিন জায়গাতে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দুর্ত্তিরা।

শুক্রবার(৩০জানুয়ারী)রাত ১০টার দিকে দৃর্বিত্তরা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন(২বিএন) সদর দপ্তরের ভিতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিং এর মাঝখানে ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো কষ্টেপ পেঁচানো একটি ককটেল অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ব্যক্তিরা নিক্ষেপ করলে ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করে চলে যায় বলে জানাগেছে।এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরের ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।বিষয়টি নিয়ে আমরা তেমন কোন উদ্বিগ্ন নই।তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

উল্লেখ্য,গত ২৬ জানুয়ারী গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, ২৮ জানুয়ারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন কমপাউন্ডে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here