এ জাতি তারেক রহমানকে তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে মনে করছেন-এস এম জিলানী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন,জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশী-বিদেশী সকল জরিপে দেখা গেছে যে,সত্তর শতাংশ মানুষের ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে।হ্যাঁ, এটা সত্য এবং বাস্তব।কারণ, এখন বাংলাদেশে জাতীয় নেতা হিসেবে যার নাম সর্ব প্রথম উচ্চারিত হয় তিনি হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান,আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান।

কারণ,দেশে ফিরে তারেক রহমান এখন জনগণের সামনে বক্তব্য রাখছেন। তাঁর এই বক্তব্যের নুন্যতম কোন সমালোচনা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই।তিনি তাঁর বক্তব্যে  এমন কোন শব্দ উচ্চারণ করে নাই যা শুনে কোন মানুষ মনে আঘাত পেতে পারে। তার মানে হচ্ছে,দেশের জনগণ তারেক রহমানকে মেনে নিয়েছেন। তাই এ জাতি তারেক রহমানকে তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে মনে করছেন।

বৃহস্পতিবার রাতে (২৯ জানুয়ারী) কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের বালুর মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন,বিএনপি ক্ষমতায় গেলে ৪ লক্ষ গৃহিনীকে ফ্যামিলী কার্ড দেওয়া হবে।এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে।এ ছাড়া কৃষকদেরকে কৃর্ষি কার্ড দেওয়া হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার,বীজসহ নানা সুযোগ সুবিধা পাবে।স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদেরকে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।

 শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ডা.বিনয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,শিক্ষক স্বপন কুমার দে,মনতোষ বৈদ্য,অধ্যাপক রণজিৎ মধু,ডা. জাহিদ হোসেন রিন্টু,বিএনপি নেতা ফায়েকুজ্জামান শেখ,আউয়াল শেখ,তসলিম খানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

এর আগে এস এম জিলানী কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে তারাকান্দর গ্রামে এসে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় তিনি বলেন,আমাকে আপনারা একটি বারের জন্য সুযোগ দিন। আমি সুখে দুখে আপনাদের পাশে থাকতে চাই।আমি যদি নির্বাচিত হতে পারি তা হলে এ এলাকাকে শান্তির আবাসভূমিতে পরিনত করবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর