গোপালগঞ্জে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ব্যাটারীচালিত ভ্যান ও সেলাই মেশিন বিতরন

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে অসহায় দরিদ্র পরিবারের কর্ম-সংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৮ টি পরিবারের মাঝে ব্যাটারীচালিত ভ্যান ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার বলাকৈড় গ্রামে মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এইসব ভ্যান ও সেলাই মেশিন বিতরন করা হয়।

প্রধান অতিথি হিসাবে দেশের খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা নাসির উদ্দিন ২৮ জন ভ্যান চালকদের হাতে চাবি তুলে দেন এবং ফাউন্ডেশনের পরিচালকগন ৫০ জন অসহায় নারীর হাতে সেলাইমেশিন তুলে দেন।
এসময় মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জে.কে পলিমার ইন্ডাস্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সিকদার কামাল, ব্যবসায়ী পাশান সিকদার, জে.কে পলিমার ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ম্যানেজার মানব-সম্পদ মোঃ কুতুব উদ্দিন, ব্যবসায়ী জোবায়ের রায়হান শাহিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাওলানা নাসির উদ্দিন ভ্যান চালকদের সততার সাথে যাত্রীদের সাথে ভাল ব্যবহার করে হালাল রুজী উপার্জনের আহবান জানান এবং নিয়মিত নামাজ পড়ার তাগিদ দেন। এসময় তিনি মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশন কর্তৃক অসহায় মানুষের পাশে দাড়ানো, তাদের কর্ম-সংস্থান সৃস্টি, বিনামুলে আল-খিদমাহ পানি সেবা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে শরিক থাকায় প্রশংসা করে মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশন, জেকে পলিমার ইন্ডাস্ট্রি এবং দেশ ও জাতির কল্যান কামনা করেন।

মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জে.কে পলিমার ইন্ডাস্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সিকদার কামাল বলেন, মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশন অলাভজনক একটি সেবামূলক প্রতিষ্ঠান।এই প্রতিণ্ঠানটি নিয়মিত অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের কর্ম-সংস্থান সৃষ্টির ব্যবস্থা করে করে আসছে।প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাড়িয়ে কর্ম-সংস্থান সৃস্টি, বিনামুলে আল-খিদমাহ পানি সেবা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে শরিক থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর