‘ইদ হোক সবার’ এ প্রতিপাদ্যে গোপালগঞ্জের মুকমুদপুরে প্রান্তিক জনগোষ্ঠির ২শ’ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ফাউন্ডেশনের বাটিকামারী গ্রামের কার্যালয় চত্বরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, চিনি, সেমাই , তেল, পেঁয়াজ, সাবান, আলু ও গুড়া দুধ ।

ঈদের আগে ঈদ উপহার পেয়ে প্রান্তিক জনগোষ্ঠির বাটিকামারী গ্রামের মালেকা বানু, বাহারা গ্রামের ছমিরন বেগম, মহারাজপুর গ্রামের আবুল হোসেন,বণগ্রামের আলমগীর শেখ সন্তুষ্টি প্রকাশ করে ফাউন্ডেশনের এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, প্রতি বছর ফাউন্ডেশনের ঈদ সামগ্রী পেয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ করতে পারি। ভাল খাবার খেতে পারি।
এ সময় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: আক্কাস আলী শেখ , উপদেষ্টা সাফায়েত হোসেন ঢালী, সিনিয়র সহ.সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ: খন্দকার মাহবুবুর রহমান (ইমন), সহ.সভাপতি রেজাউল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব সেলিম শেখ, সহ.সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফ, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন পাল, কার্যনির্বাহী কমিটির সদস্য আকমাল হোসেন হিরু, বজলুর রহমান, রোমান মিয়া ,আক্তারুজ্জামান বাবলু, ইমরান হোসেন পলাশ, সুজন রায়, সাইফুল ইসলাম কায়েস, জুয়েল খন্দকার, জহিরুল, সফিকুল, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: মোশাররফ হোসেন বলেন, ” ‘ইদ হোক সবার’ এ উদ্দেশ্যে আমরা প্রান্তিক জনগোষ্ঠির ২শ’ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর আমরা এ আয়োজন করে থাকি। এছাড়া একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে আমাদের ফাউন্ডেশন শিক্ষা বিস্তার, চিকিৎসা সেবা প্রদান ও সমাজিক উন্নয়ন সহ মানবিক সব সেক্টরে এক দশক ধরে কাজ করে যাচ্ছে ।
সহ.সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, “আমরা সবাইকে নিয়েই ইদ উদযাপন করতে চাই। সবার ঘরে ঘরে ঈদের আনন্দ থাকবে । এ প্রত্যাশায় প্রতিবছর আমরা ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছি ।এটি আগামীতে অব্যাহত থাকবে। সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শেখ বলেন, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। এটাই আমাদের প্রত্যাশা । আমাদের সদস্যরা পরিবার, সমাজ, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ । এছাড়া এ কাজে সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি । সবার সহযোগিতায় আমরা একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করব।
