Home গোপালগঞ্জ সংবাদ কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদলের নেতাকর্মীরা

কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদলের নেতাকর্মীরা

০
কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদলের নেতাকর্মীরা

গোপালগঞ্জে ধান কাটার শ্রমিক সংকট ও দেশের আবহাওয়া পরিস্থিতির কারনে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায়গ্রস্থ কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার দুপরে গোপালগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রানা মোল্যার নেতৃত্বে ২০ জনের একটি দলে সদর উপজেলার ঘোষেরচর গ্রামের কৃষক হাবিল মোল্যার ২ বিঘা জমির পাকা ধান কেটে দেয় নেতাকর্মীরা। পরে সেই ধান জমি থেকে তুলে নিয়ে বাড়ীতে পৌঁছে দেয়। এতে কৃষক ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়ায় খুশি। এসময় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রানা মোল্যা বলেন, গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর ও জেলা ছত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলামের নির্দেশনায় কৃষকদের ধান কেটে দিচ্ছি। যতদিন পযর্ন্ত ধান মাঠে থাকবে আমাদের কায্যক্রম ততদিন পযর্ন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here