Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

০
গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকার দায়ে অভিযান চালিয়ে চারটি ইট ভাটার মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার(০৬ মে) বিকালে সদর উপজেলার ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায়  ও ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী এ জরিমানা করেন।এ অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারদীন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সোহাগ ব্রিকস, রাজ ব্রিকস, স্টার ব্রিকস ও শিয়ার ব্রিকসে অভিযান চালানো হয়।

immage 1000 06

এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও মাটি কাটার অনুমোদন না থাকার দায়ে সোহাগ ব্রিকসকে ৪ লাখ, রাজ ব্রিকসকে ৩ লাখ, স্টার ব্রিকসকে ৪ লাখ ও শিয়ার ব্রিকসকে ৫ লাখসহ মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জরিমানাকৃত ইটভাটা গুলোর চুল্লী ভেঙ্গে ফেলা হয়। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক ৪টি মামলা দায়ের করা হয়। পরে জরিমানা ১৬ লক্ষ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here