গোপালগঞ্জে প্রতারনা করার সময় ওয়াকিটকিসহ প্রতারক গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতারনা করার সময় ওয়াকিটকিসহ রহমান নামের এক প্রতারক আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আজ বুধবার(৮জুলাই)দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রাম থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে বিভিন্ন জনের কাছে ফ্যামেলি কার্ড করে দেয়ার কথা বলে ৪ হাজার টাকা করে দাবী করে প্রতারক রহমান। এসময় স্থানীয় জনতার সন্দেহ হলে প্রতারক রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ওয়াকিটকিসহ প্রতারক রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।তিনি আরো বলেন, প্রতারক রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারনার মামলা রয়েছে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

4 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর