Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

০
গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের পাশে; পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

এ উপলক্ষে আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় বর্ণাঢ্য র‌্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌র‌্যালী। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে শিক্ষকতার মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এছাড়া পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহসহ প্রশাসনের উদর্ধতন কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here