‘জুলাই গনঅভ্যুথ্থান দিবস’ পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে নানা কর্মসূচী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

‘জুলাই গনঅভ্যুথ্থান দিবস’ পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে নানা কর্মসূচী পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ বুধবার(৫আগষ্ট)সকাল ১০টায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নির্মিতব্য জুলাই শহিদ স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।প্রথমে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ হাবিবুল্রাহ,জেলা বিএনপি ও সহযোগি সংগঠন, বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

পরে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটরিয়মে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া, জেলা ও উপজেলা পর্য়ায়ে মিলনায়তন বা উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।এদিন জেলা ও উপজেলা পর‌্যায়ে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক দূর্লভ আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।জোহরবাদ জেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এদিন জেলার সকল সরকারী হাসপাতাল,কারাগার,সরকারী শিশু পরিবার,শিশু পুর্নবাসন কেন্দ্র, প্রতিবন্দি কল্যান কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্রে প্রীতিভোজের আয়োজন করা হয়।

জেলার সকল সরকারী ও বেসরকারী বিনোদন কেন্দ্রে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকেটে প্রর্শনের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার,ফেস্টুন ও রঙ্গিন নিশান দ্বারা সজ্জিত করা হয়।

গোপালগঞ্জ শিশু একাডেমি দিনটি পালন উপলক্ষ্যে রচনা, আবৃতি এবং চিত্রংকন প্রতিযোগিতার আয়োজন করে এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনটি পালন উপলক্ষে জেলা বিএনপি ও জেলা জামায়াত শহরে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ উল্লাসের সাথে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

- Advertisement -

আরও খবর plus!

2 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর