Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে ভিন্নরকম জন্মদিন পালন

গোপালগঞ্জে ভিন্নরকম জন্মদিন পালন

গোপালগঞ্জে ভিন্নরকম জন্মদিন পালন

কেক কেঁটে বা কোন পার্টি করে নয় ৭ জন নাতির জন্মদিনের অনুষ্ঠান পালন করলেন বিভিন্ন স্থানে ঘুরে। সেখানকার ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্য উপভোগ করে।গত তিন বছর ধরে এভাবেই জন্মদিনের অনুষ্ঠান পালন করে আসছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রাক্তন শিক্ষক ও জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা সুনিল কুমার গাঙ্গুলী।

যিনি ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন একজন ভ্রাম্যমান পাঠাগার হিসাবে।যিনি বিৃদ্ধ বয়সেও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বই দিয়ে আসেন এবং পড়া শেষে আবার বাড়িতে বাড়িতে গিয়ে সেটি নিয়ে আসন।মানুষের বই পড়ার পাঠ্যাভ্যাস গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

আর এবার তিনি ভিন্নধর্মী ব্যবস্থা নিয়েছেন জন্মদিন পালনের। প্রতিবছর এক এক এলাকায় নাতিদের নিয়ে তিনি জন্মদিন উদযাপন করেন-তাদেরকে সেই এলাকার বিভিন্ন দর্শনীয় এলাকা দেখিয়ে থাকেন।এতে একদিকে যেমন নাতিরা নতুন নতুন এলাকার সাথে পরিচিত হবে, তেমনি সেই এলাকার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবে বলে জানান সুনিল গাঙ্গুলী।

এবার এসে ছিলেন গোপালগঞ্জ জেলা সদরে।৮ জন নাতিকে নিয়ে বৃদ্ধ বয়সে হেঁটে হেঁটে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখান।নাতিরা এসব স্থাপনা দেখে খুশি।তারা কেক না কেঁটে এভাবে প্রতিবছর একেক স্থানে ঘুরতে পেরে খুবই খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here