গোপালগঞ্জে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক স্বামী নিহত ও তার স্ত্রী মারাত্মক আহত হয়েছেন।নিহতের বাড়ি খুলনা শহরে।
আজ সোমবার(২৮ সেপ্টেম্বর)বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে জেলা শহরের চর পাথালিয়া এলাকায় দোলা পেট্রোল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনার দিক থেকে আলমগীর শেখ(৪৬)নামক এক ব্যক্তি তার স্ত্রীকে সাথে নিয়ে দোলা পাম্প থেকে পেট্রোল নিয়ে বের হচ্ছিলেন।এসময় খুলনাগামী একটা ট্রাক পেট্রোল নিতে পাম্পের মধ্যে যাবার সময় মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে চালক আলমগীর নিহত হন এবং তার স্ত্রী মারাত্মক আহত হন।মারাত্মক আহত ওই নারীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি)মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে এবং ট্রাকটিকেও জব্দ করা হয়েছে।
