গোপালগঞ্জে চালককে অজ্ঞান করে দুটি ইজিবাইক ছিনতাই

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জ আলাদা স্থানে দুই চালককে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ফেলে রেখে দুটি ব্যাটারী চালিত ইজিবাইক ছিনতাই করেছে দূর্বত্তরা।

শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ও কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মো. আবু নাঈম জানান, সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ার গদাইখালী ব্রিজের রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীরা। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তবে ধারনা করা হচ্ছে সে ব্যাটারী চালিত ইজিবাইক চালক। ছিনতাইকারীরা কোন খাদ্য দ্রব্যের সাথে চেতনানাশক কিছু খাইয়ে অজ্ঞান করে তাকে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়েছে।

অপরদিকে, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার রাতাইল এলাকার খালমাথা-বটতলা রাস্তায় অজ্ঞাত এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদকে জানান। পরে তার নির্দেশে তকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ধারনা করা হচ্ছে, ছিনতাইকারীরা খাবারে সাথে চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে চালককে রাস্তায় ফেলে রেখে ইজি বাইক নিয়ে পালিয়ে গেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর