গোপালগঞ্জে একের পর এক মিলে ১০ গাড়ির সংঘর্ষ আহত শতাধিক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন।ক্ষতিগ্রস্থ যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-০১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুইটি গাড়ি রয়েছে।এমপি-র গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্থ হয়।তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের এইকটির সাথে আরেকটির সংঘর্ষ হয়।

এতে সড়ক দূর্ঘটনার কবলে পড়ে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেট কার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিন চালিত ইজিবাইক।এ ঘটনার পর মহাসড়কটি প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

immage 1000 02

মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০/২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুইটি গাড়ি এসময় ক্ষতিগ্রস্থ হয়।সংসদ সদস্য ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশ কালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।

তবে এসময়ে রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন।তাকে তাৎক্ষনিকভাবে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর