প্রিমিয়ার ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে দিনভর মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও প্রতিভা উন্নয়নের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।

আজ শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালাটি প্রিমিয়ার ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ফরিদপুর শাখা, বরিশাল বি.এম কলেজ শাখা, বরিশাল শাখা, টুঙ্গিপাড়া শাখা ও গোপালগঞ্জ শাখার ৫৬জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

কর্মশালায় ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাগন প্রশিক্ষন দেন। ব্যাংকের ডিএমডি নিয়ামত উদ্দিন আহমেদ, ভিপি সাদিয়া মবিন হান্নান, এসএভিপি মোহাম্মদ আরাফাত রায়হান, এভিপি মাহমুদ হাসান, এসএভিপি মোঃ বদিউজ্জামান প্রমূখ এ প্রশিক্ষন কর্মশালায় তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

বক্তরা কর্মশালায় তাদের বক্তব্যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা কিভাবে মানি লন্ডারিং প্রতিরোধ করা যায় এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা করা যায় তার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং নানা কৌশল শিক্ষা দেন।যাতে তারা এই প্রশিক্ষনের মাধ্যমে অর্জিত জ্ঞান দিয়ে এসব মোকাবেলায় কাজ করতে পারেন তার জন্য সকলের প্রতি আহবান জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর