গোপালগঞ্জে নতুন ৩১ জন করোনায় আক্রান্ত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩২ জনে।

সোমবার (১৩ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, কোটালীপাড়া উপজেলায় ৬ জন, কাশিয়ানী উপজেলায় ৬ জন, মুকসুদুপুর উপজেলায় ৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৬ হাজার ২১৩ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১৬ জন মারা গেছেন। এছাড়া বাকীদের মধ্যে ৬২৯ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৮৬ চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্ত ১ হাজার ৩২ জনের মধ্যে সদর উপজেলায় ৩১২ জন, মুকসুদপুর উপজেলায় ২০৩ জন, কাশিয়ানী উপজেলায় ১৮৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৭১ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৫৭ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৭৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর