সরকারি মুকসুদপুর কলেজে অনলাইন ক্লাস শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট :

করোনাভাইরাসের কারণে ১৮ মার্চ থেকেই সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় সরকারি মুকসুদপুর কলেজ অনলাইন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করেছে।

আজ সোমবার বেলা ১২টা থেকে সরকারী মুককসুদপুর কলেজে অনলাইন শিক্ষা ব্যবস্থা শুরু করা হয়। শুক্রবার বাদে প্রতিদিন দুপুর ১২টা থেকে ৬টা পযর্ন্ত অর্নাস এবং ডিগ্রির শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে৷ শিক্ষার্থী ও অভিভাবকরা অনলাইনে ক্লাস নেয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাসের কারনে পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস নেয়া সম্ভব না হলেও অনলাইনেই শুধু ক্লাস করা হবে।

সরকারি মুকসুদপুর কলেজ অনলাইন ক্লাস বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য প্রভাষক মাহবুব হাসান বাবর জানান, সরকারি নির্দেশনা মোতাবেক এবং অধ্যক্ষের তত্ত্বাবধানে অনলাইনে ক্লাসের ইতিবাচক সাড়া পেয়েছি। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কে এম কওসার আলি জানিয়েছেন, অনলাইনে ক্লাস নেয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে চালু থাকবে। তবে পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস আপাতত নেয়া সম্ভব নয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর